সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স্য কোঃ লিমিটেড জনবীমার সাফল্যের ৩০ বছর পূর্তি উৎযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সকাল ১১টায় সিংড়া ২১২ কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স্য লিঃ এর নাটোর জেলা কর্মকর্তা মোঃ ময়নুল হক বিদ্যুত, সহকারী জেলা কর্মকর্তা আসাদুল ইসলাম, লতিফ হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন, সিংড়া ২১২ শাখার ব্যবস্থাপক আঃ জলিল, হিসাব রক্ষক লোকমান হোসেন সহ অত্র শাখার কর্মচারী ও কর্মীবৃন্দ।
শেষে প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
সিংড়ায় আন্তঃডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম নামক স্থান থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে সিংড়া থানার এসআই সুকোমল দেবনাথ ও এএস আই জুলফিকার এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আন্ত ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন, মকুল (৩০) পিতা আজাহার আলী, আব্দুস সোবহান (২৬) পিতা মনতাজ আলী, জবেরুল (২৮) পিতা গাজী ফকির। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




