ads

বুধবার , ২৩ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার পানিচুক্তি করতে ব্যর্থ হয়েছে : টাঙ্গাইলে পথসভায় মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৩, ২০১৪ ৩:১৬ অপরাহ্ণ

Mirza-Fokrul-alomgirশাহআলম, টাঙ্গাইল : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে কিন্তু পানি আনতে পারেনি। সরকার পানি চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এই সরকার ভোটার বিহীন নির্বাচনে সরকার গঠন করেছে। তাই সরকার জনগনের কথা চিন্তা করেনা। তিনি ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের এলেঙ্গা বাসষ্ট্যাশনে স্থানীয় জাতীয়তাবাদী দল বিএনপি’র লং মার্চ কর্মসূতির পথসভা অনুষ্ঠানের ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বাংলাদেশে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। সেই নদী আজ পানি শূন্য। আর এ কারনে তিন কোটি মানুষ আজ দিশেহারা হয়ে পরেছে। তাই আমরা তিস্তা সহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা চাই। তিনি বলেন, আমাদের এই লংমার্চ ভারত সরকারকে চাপ সৃষ্টি করা ও জনগনকে সচেতন করার জন্য। সর্বশেষ ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার গনবিরোধী সরকার। দেশে আজ হত্যা, অপহরন, গুম দ্বীগুন হারে বেরেছে। তাই এই সরকার বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। অবিলম্বে নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা বিএপির সদস্য বেনজির টিটো ,এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খান, সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা ও সাবেক সাধারন সম্পাদক তাছির আহম্মেদ খান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি শেখ শফিকুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি তায়েবুর রহমান তোতা ও সম্পাদক হাবিবুর রহমান , যুগ্ম সমপাদক মজনু মিয়া,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হবিবুর রহমান হবি,সাবেক উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, ্উপজেলা যুবদলের আহবায়ক শামীম আল মামুন মুকুল ও যুগ্ম আহবায়ক লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হাসমত আলী রেজা ও যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিন,কালিহাতী পৌর জাসাসের সাধারন সম্পাদক আনোয়ার হেসেন ও সহ-সভাপতি রুহুল আমিন প্রমুখ।
শাহআলম

Need Ads
error: কপি হবে না!