ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুরাদনগরে ২ শিশুকে হত্যা : ঘাতক মহিলা আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ৮:৪৪ অপরাহ্ণ

Shamol Bangla Ads

Comilla mapতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটি পাড়া ইউনিয়নের লাজৈর গ্রামে পানিতে চুবিয়ে এবং জবাই করে ২ শিশুকে হত্যা করা হয়েছে। ২১ এপ্রিল সোমবার দুপুর অনুমান সাড়ে ১২টায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত একই গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ঘাতক ইয়াছমিন আক্তারকে (২১) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ওই ২ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, লাজৈর গ্রামের বিরুাল হোসেন ও বাবুল মিয়া ভায়রা ভাই। বিরুাল হোসেন বিয়ে করেন বিলকিস আক্তারকে আর বাবুল মিয়া বিয়ে করেন ইয়াছমিন আক্তারকে। দীর্ঘদিন যাবত তাদের পারিবারিক কলহের জের ধরে ঝগড়া-বিবাদ চলে আসছিল। উক্ত দ্বন্দ্বের জের ধরে সোমবার দুপুরে ইয়াছমিন আক্তার তার আপন বড় বোনের ছেলে আরাফাত হোসেনকে (৭) জবাই করে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয়। এ ঘটনার পর পরই চাচা শ্বশুর শাহআলমের ছেলে জসিম উদ্দিনকে (৬) পানিতে চুবিয়ে হত্যা করে লাশ পাশের নদীতে ভাসিয়ে দেয়। এলাকার লোকজন ঘাতক ইয়াছমিন আক্তারের শরীরে রক্তাক্ত ও কাদাযুক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে এস আই হারুন অর রশীদের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই শিশু দু’টির লাশ সুরতহালপূর্বক জনতা কর্তৃক আটক ঘাতক ইয়াছমিন আক্তারকে থানায় নিয়ে আসে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ দু’টি ময়না তদন্তের জন্য আজ (মঙ্গলবার) কুমেক হাসপাতালে পাঠানোসহ আটক ঘাতককে আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণপাড়ায় দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার গ্রেপ্তার

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় তৈরী একটি পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে। এ সময় তাদের ব্যবহ্নত একটি প্রাইভেট কার আটক করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গতকাল ২১ এপ্রিল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মফজল আহমেদ, এসআই তপন, এসআই সুজন ও এএসআই হান্নান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধান্যদৌল কাজী মার্কেটের উত্তর পাশে সড়কে অবস্থান করছিল। রাস্তার উপর দিয়ে ভারত সীমান্তের দিকে যাবার সময় একটি প্রাইভেট কার যার নাম্বার-ঢাকা মেট্টো ক-০৩-৭২২৯ এর গতিরোধ করে পুলিশ। গাড়ীর ভিতর তল্লাশী করে পেছনের আসন থেকে গামছা দিয়ে মোড়ানো একটি দেশীয় তৈরী সচল পাইপগানসহ গাড়ীর চালক সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার সোহরাব আলীর ছেলে মজনু প্রমানিক(৩১) ও পেছনে যাত্রী হিসাবে বসে থাকা ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামের মফিজুল ইসলামের ছেলে সবুজ হাসান(১৮)কে আটক করে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বড়–য়া জানান, আসামীরা এলাকার মাদক ব্যাবসায়ী। পাশাপাশি তারা অস্ত্রের ব্যাবসা করে বলে ধারনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামীদের গতকাল সোমবার কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

চৌদ্দগ্রাম দুই মামলায় ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল হোসেনকে (২৪) রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের কালা মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহিম জানান, ২০১৩ সালে মাদক আইনের দুইটি মামলায় আদালত রুবেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে সে দীর্ঘদিন পলাতক থাকে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার শেষে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

Need Ads
error: কপি হবে না!