চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে দর্শনা রেল জংশনের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১০টায় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী রকেট মেইল দর্শনা রেলস্টেশনের অদূরে রেল জংশনের ১৫৫ ন¤\^র ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পোড়াদাহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার করেনি।
দর্শনা স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।




