এম, এ করিম মিষ্টার, নীলফামারী : ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহার বন্ধ ও তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিসহ ৬দফা দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখী বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঢাকা থেকে তিন দিনের তিস্তা মার্চ, শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী সাধুর বাজারে এসে পৌছে। এরপর সমাবেশের মাধ্যমে তিন দিনের তিস্তা মার্চ কর্মসুচী শেষ করা হয়। সমাবেশে শুধু তিস্তার পানি বন্ঠন সমস্যা নয়, ভারতের সাথে ৫৪টি অভিন্ন নদীসহ ৫৭টি আন্তর্জাতিক নদীর পানি বন্ঠনের সমন্বিত পরিকল্পনা গ্রহন এবং অভিন্ন নদীর পানি সমন্বিত ও যৌথ ব্যবস্থাপনা-ব্যবহার-উন্নয়ন ও রক্ষণাবেক্ষন সংক্রান্ত বিরোধ নিস্পত্তির জন্য চীন, ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে যৌথ অববাহিকা কর্তৃপক্ষ গঠনের আহবান জানান বক্তারা।

সিপিবির কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা কমরেড সাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে তিস্তা ঘোষনা পাঠ করেন সিপিবির কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড শাহীন রহমান।
তিস্তা ঘোষনা পাঠ শেষে নতুন কর্মসুচী ঘোষনা করা হয়। কর্মসুচীর মধ্যে রয়েছে সেচের অভাবের ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরনের দাবিতে আগামী ৮ মে বৃহত্তর রংপুরে আঞ্চলিক কৃষক সমাবেশ , অভিন্ন ৫৪টি নদীর ন্যায্য দাবিতে আগামী ১০ মে ঢাকায় সকল বাম গনতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল পরিবেশবাদী সংগঠন, পানি বিশেষজ্ঞ, নাগরিক ফোরামের নেতৃবৃন্দদের নিয়ে পরবর্তি করনীয় নিয়ে পরামর্শ সভা, অভিন্ন ৫৪টি নদীর পানি হিস্যা আদায়ে আগামী জুন মাসে ঢাকায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া পানির হিস্যা আদায়ে চীন, ভারত, নেপাল ও ভুটান সফর করবেন সিপিবি ও বাসদ নেতৃবৃন্দ ও অভিন্ন ৫৪টি নদীর পানি দাবিতে দেশ জুড়ে প্রচার প্রচারনা অব্যাহত রাখবে।
সমাবেশে বক্তারা বলেন স্বরনকালের ভয়াবহ পানি সংকটে বিপর্যস্ত বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তা। পানির অভাবে তিস্তা পাড়ের ১২টি উপজেলার প্রায় ৮০ হাজার হেক্টর জমির বোরো আবাদ চরম বিপর্যয়ের মুখে। ফলে ওই বিস্তীর্ণ এলাকার কৃষকসহ কৃষির সাথে যুক্ত জনগোষ্টীর হাহাকার শুরু করেছে। ভারতের জলপাইগুড়িতে তিস্তা নদীর উপর গজলডোবা ব্যারেজের সকল গেট বন্ধ করে একতরফা পানি প্রত্যাহার করায় উত্তরাঞ্চল কৃষিখাতে মারাত্বক বিপর্যয় নেমে এসেছে। বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা দুরে থাক, আগে যে পানিটুকু পাওয়া যেতভারত তাও এখন বন্ধ করে দিয়েছে। ফলে দেশের সর্বৃহৎ সেচ প্রকল্প ”তিস্তা সেচ প্রকল্প” অকার্যকর হয়ে পড়েছে।
তিস্তায় বর্তমানে স্বরনকালের ভয়াভহ পানি সংকট চলছে। পানি না থাকায় হাজার হাজার একর জমিতে বোরো ধানের চারা শুকিয়ে যেতে বসেছে। পানির অভাবে ফসলের জমি ফেটে চৌচির হচ্ছে। পানির জন্য হাহাকার করছে হাজার হাজার কৃষক।
বক্তাদের অভিযোগ ভারত থেকে আগত ৫৪টি অভিন্ন নদীরে মধ্যে ৫১টি নদীতে সকল প্রকার নিয়মনীতি লংঘন করে ভারত বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে। ফারাক্কা বাঁধের ভয়াভয় প্রতিক্রিয়ার কারনে বাংলাদেশ মরুভুমিতে পরিনত হচ্ছে। তিস্তায় আমাদের পানির ন্যায্য হিস্যা তথা ভারত থেকে আগত সকল আন্তজার্তিক নদীর পানি বন্টন সমস্যা ভারত সরকার বিভিন্ন অযুহাতে ঝুলিয়ে রেখেছে। বাংলাদেশ সরকারের নতুযান নীতি অনুসরন করে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রিয় উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদ, সিপিবির কেন্দ্রিয় সদস্য রূহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, বাসদের কেন্দ্রিয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, জাহেদুল হক মিলু, রংপুর জেলা বাসদের সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, নীলফামারী জেলা সিপিবি সভাপতি শ্রীদাম দাস প্রমুখ।
এর আগে একতরফাভাবে পানি প্রত্যাহার বন্ধ ও ও তিস্তাসহ সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিসহ ৬দফা দাবিতে গত বৃ”হস্পতিবার ঢাকা থেকে সিপিবি ও বাসদ এ লংমার্চ শুরু করে। লংমার্চটি সিরাজগঞ্জ, বগুড়া হয়ে শুক্রবার রাতে রংপুরে পৌছায়। শনিবার সকাল ১১টার দিকে রংপুর শাপলা চত্ত¡র থেকে র্যালী করে রংপুরের শহীদ মিনার চত্ত¡রে সমবেত হয়ে তিস্তা অভিমুখে যাত্রা শুরু করে রংপুরের ধাপ, পাগলাপীর, তারাগঞ্জ, নীলফামারীর কিশোরীগঞ্জ, জলঢাকার টেঙ্গনমারী, জলঢাকা ট্রাফিক মোড়ে পৃথক পথসভা করে।
নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০পরিবারের শতাধিক ঘর ভষ্মিভুত
নীলফামারীর সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া দক্ষিণ সুটিবাড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০টি পরিবারের শতাধিক ঘর ও ঘরে রক্ষিত নগদ টাকা, ধান-চাল,আসবাবপত্র সম্পূর্ন পুড়ে ছাই হয়েছে। এছাড়াও অগ্নিদগ্ধ হয়ে পাঁচটি গরু মারা যায়। শনিবার ভোরে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষর্দশীরা জানান, শনিবার ভোর ৫টার দিকে ওই গ্রামের আফজাল হোসেনের গোয়াল ঘরে মশা তাড়ানো কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে। এসময় আফজাল ছাড়াও সেখানকার ৩০ পরিবারের শতাধিক ঘর ভষ্মিভুত হয়। খবর পেয়ে নীলফামারী ও সৈয়দপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে উপস্থি’ত হয়ে তিন ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কুন্দুপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী জানান, অগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত্য পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনী সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক চৌধুরী জানান, কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছিল। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব না হলেও অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধ কোটি টাকা ছাড়ি যেতে পারে।
চিলাহাটি সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলী

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও জুনিয়ার অফিসার আবু ফয়েজ স্বানির্ভর ঋণ শাখার ডোমার ইউনিট ইনচার্জ মোছাঃ ববি বেগম, চিলাহাটি স্বনির্ভরের ক্রেডিট ম্যানেজার ফরুক হোসেন কাজল, মারুফ হোসেন, মোকাররম হোসেন সাবু, সহযোগীতায় স্বানির্ভর ঋণ শাখায় ১৪৬ জন দুঃস্থ মাহিলাদের নামে কাগজ পত্রে ঋন প্রদান করে প্রকৃত ব্যক্তিদের টাকা না দিয়ে প্রায় ৪০/৫০ লাখ টাকা আত্মসাত করে। এ ব্যাপারে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর সোনালী ব্যাংক এর উর্দ্ধোতন কর্মকর্তা ও স্বানির্ভর ঋণশাখার উর্দ্ধোতন কর্মকর্তারা পৃথক পৃথকভাবে দুর্নীতির তদন্তে এসে প্রমাণ পাওয়ায় সোনালী ব্যাংক ব্যবস্থাপক সাইফুল ইসলামকে নীলফামারী ও জুনিয়ার অফিসার আবু ফয়েজকে ডিমলা সোনালী ব্যাংকে বদলী করেন। এ ব্যাপারে ভোগডাবুরী ইউনিয়নের ইউপি সদস্য সহিদুল হোসেন লিটন কর্মকর্তাদের বদলীর সংবাদটি পেয়ে ব্যাংকে গিয়ে উক্ত ম্যানেজার ও জুনিয়ার অফিসারকে সমুদয় বিষয়টি সমাধানের পর বদলীকৃত স্থানে যোগদানের পরামর্শ প্রদান করেন। এতে ব্যাংক ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও জুনিয়ার অফিসার আবু ফয়েজ ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহেরের কাছে মৌখিক ভাবে ইউপি সদস্যের নামে মিথ্যা অভিযোগ করেন। এ ব্যাপারে এলাকার গন্যমান্য ব্যক্তিরা ব্যাংক ও স্বনির্ভর ঋণের দুর্নীতির সুষ্ঠ সমাধান না করে কিভাবে দোষি ব্যাক্তিদের অন্যত্র বদলী করে তা জানা নেই। এদিকে উক্ত ব্যাংকের এক কর্মকর্তা (স্থানীয় বাসিন্দা) কে ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব দিয়ে সমুদয় বিষয়টি ধামচাপা দেওয়ার জন্য একটি সুবিধাবাদি মহল টাকার বিনিময়ে ব্যাপক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ডিমলায় ভুট্টাক্ষেত থেকে পঞ্চম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার
নীলফামারীর ডিমলা উপজেলায় পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত মিনি আক্তার (১২) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের একটি ভূট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী। নিহত মিনি ওই ইউনিয়নের সুন্দরখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চশ শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের মৃত আব্বাস আলীর মেয়ে।
প্রত্যক্ষর্দশীদের বরাদ দিয়ে ওসি শওকত আলী জানান, দুুপুর সাড়ে ১২টার দিকে সুন্দুরখাতা গ্রামের একটি ভূট্টাক্ষেতে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জেলা মর্গে পাঠায়। তবে প্রাথমিকভাবে ধারানা করা হচ্ছে ওই শিশুকে কে বা কাহারা ধর্ষনের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্ততি নিচ্ছে নিহতের পরিবার।
সৈয়দপুরে এক প্রভাষকের সপ্তাহে দুটি বিয়ে!
অবিশ্বাস্য হলেও সত্য এক প্রভাষক এক সপ্তাহে দুটি বিয়ে করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে দুই স্ত্রী প্রভাষক ধ্র“ব রায়ের বাড়িতে অবস্থান করছে। আর তাই নতুন দুই বউকে এক নজর দেখতে আশেপাশের গ্রামের শত শত লোকজন বরের বাড়িতে ভিড় করছে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার রামপুরা ইউনিয়নের সিঙ্গিমারি বাবুপাড়া গ্রামে। নীলফামারীর সৈয়দপুর গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কৃষ্ণ রানী (২৬) কে একই কলেজের রসায়ন বিদ্যার প্রভাষক ধ্র“ব রয় পরিবারের কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করে। পরে এক সপ্তাহের মাথায় নীলফামারী জেলার ডিমলা থেকে স্বামীর বাড়িতে আসার আগেই ছায়া রানীর সাথে ২য় বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে দুই স্ত্রী প্রভাষকের বাড়িতে অবস্থান করছে। ধ্রৃব রায় ওই গ্রামের রামকৃষ্ণ রায়ের পুত্র বলে জানা গেছে।
চিলাহাটিতে মাদ্রাসার একাডেমীক ভবন উদ্বোধনে স্থানীয় আওয়ামীলীগের প্রত্যাখ্যান
নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি জে ইউ ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনটি রবিবার শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলার সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা আফতাফ উদ্দীন সরকার। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর দিনাজপুর কর্তৃক ৫৮ লাখ টাকা ব্যায়ের এই একাডেমীক ভবনটি শুভ উদ্বোধন করতে এসে ডোমার ডিমলার সংসদ সদস্য আফতাফ উদ্দীন সরকার স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দাওয়াত পত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং উক্ত অনুষ্ঠানটিকে স্থানীয় আওয়ামীলীগ নেতারা প্রত্যাখ্যান করেন। পরে চিলাহাটি ডাকবাংলা হলরুমে এম পি মহোদয় স্থানীয় আওয়ামীলীগদের নিয়ে এই বিরোধটি সুষ্ঠ সমাধানে নিয়ে আসেন। অপরদিকে স্থানীয় সাংবাদিকদের একাডেমীক ভবন উদ্বোধন অনুষ্ঠানে কোন প্রকার আমন্ত্রন না করায় তারাও এই অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেন।
সৈয়দপুরে গোয়েন্দা পুলিশ সেজে ছিনতাই
নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা পুলিশ সেজে এক বৃদ্ধার ২ ভরি গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টায় সৈয়দপুর- দিনাজপুর সড়কের রোস্তম অ্যান্ড সন্স’র গলিতে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত সরেতুলা হাজির বৃদ্ধা স্ত্রী প্রতিদিনের মতো মর্নিং ওয়ার্ক শেষে বাড়ি ফিরে দেখেন তার বাড়ির সামনে একটি কালো রংয়ের কার দাঁড়ানো রয়েছে। বৃদ্ধা বাড়ির ভেতর ঢুকতেই ৪ জন ব্যক্তি কার থেকে বের হয়ে পিছন থেকে বৃদ্ধাকে বুড়ি মা বলে ডাক দেয়। বৃদ্ধা মহিলা তাদের ডাকে সাড়া দিয়ে পিছন ফিরতেই তারা বলে আপনার বাড়িতে বোমা রাখা আছে। যে কোন সময়েই সেটি ফেটে প্রাণহানি ঘটতে পারে। আমরা গোয়েন্দা পুলিশ। বোমাটি উদ্ধার করতেই উপর থেকে আমাদের পাঠানো হয়েছে। বৃদ্ধা তাদের কথায় আৎকে উঠলে তারা বৃদ্ধার বাড়ি সংলগ্ন রোস্তম অ্যান্ড সন্স নামের এক ব্যবসা প্রািতষ্ঠানের গলিতে নিয়ে যায় এবং সেখানে ধারালো অস্ত্র ঠেকিয়ে গলা ও কানের প্রায় ২ ভরি ওজনের গহনা নিয়ে কারে চড়ে সটকে পড়ে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকা। পরে বৃদ্ধা ঘটনাটি সবাইকে জানান। এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান জানান, ব্যস্ততম সড়কে এই ধরণের ঘটনা আমার জানা নেই।




