ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁয় তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২০, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ

Naogaon BNP er bikkhov 19.4.14নওগাঁ প্রতিনিধি : তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এবং ২২ এপ্রিলের লংমার্চ সফল করার জন্য শনিবার বিকেলে নওগাঁ শহর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ব্রীজের মোড়ে আয়োজিত সমাবেশে শহর বিএনপির সভাপতি নাছির উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ বকুল, সাবেক সহ-সভাপতি মাষ্টার হাফিজুর রহমান ও মোফাখখার হোসেন তারা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু, জেলা ছাত্রদলের আহŸায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহŸায়ক জেড এইচ খান মানিক প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা অভিমুখে আগামী ২২ এপ্রিলের লংমার্চে সরকার বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপির লংমার্চ হবে শান্তিপূর্ণ। এ কর্মসূচি পালন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সরকার তাতে যদি বাধা দেয় তাহলে জনগণই এর সঠিক জবাব দেবে।

Need Ads
error: কপি হবে না!