নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসূচী কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলার বিনোদনগর ইউনিয়নের কচুয়াপাড়ানামক স্থানে রাস্তার মাটি ভরাট কাজের মাধ্যমে ওই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান উপজেলার ৯ টি ইউনিয়নের এই প্রকল্পের আওতায় ৩০টি প্রকল্পের মাটি ভরাটের কাজ বাস্তবায়ন করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ ১৬ হাজার টাকা। শ্রমিক কাজ করবে ১ হাজার ১২৭ জন।




