ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় কৃষককে কুপিয়ে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
দামুড়হুদায় কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুরে আমজাদ হোসেন (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাজী পাড়া গ্রামের মৃত সুবাদ আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে তার নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার জয়রামপুর গাজী পাড়ার আমজাদ হোসেন প্রতিদিনের ন্যায় তার নিজ বসত ঘরের বারান্দায় ঘুমায়। গভীর রাতে একদল স্বশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘুমন্ত অবস্থায় উপর্যুপরি কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে রাতেই দামুড়হুদা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকাল ৯ টায় ময়নাতদন্তের জন্য তার লাশ চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রæতার জের হিসাবে তাকে খুন হতে হলো। খুনীদের ধরতে পুলিশ জোর তৎপর রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!