ads

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলমাকান্দায় দূর্যোগকালীন নিরাপত্তায় ওয়ার্ল্ড ভিশন ও সমবায়ের যৌথ উদ্যোগে প্রকল্প কাজ সমাপ্ত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০১৪ ৭:১৫ অপরাহ্ণ

99987কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোণা জেলার কলমাকান্দায় কর্মরত আর্ন্তজাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দূর্যোগকালীন নিরাপত্তা ও জনকল্যানে উপজেলার হাওর অঞ্চল খ্যাত বড়খাপন ও পোগলা ইউনিয়নে, রাস্তা, বাঁধ ও খাল খনন ও পুনঃ খনন করা হয়েছে। এডিপির দূর্যোগ বিষয়ক কর্মকর্তা মি. জন জ্যোতিষ বাড়ৈ জানান, বড়খাপন ইউনিয়নে চৌহাট্টা ও বড়খাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের একমাত্র রাস্তা দুইটি পুনঃনির্মাণ কেশবপুর গ্রামের বড় বাড়ি রাস্তা নির্মাণ, রাজচরি বিলের প্রায় ২ কিঃমিঃ সংযোগ খাল খনন সহ প্রায় ১.৫০ কিঃমি বাঁধ কাম রাস্তা নির্মাণ। এ ছাড়া পোগলা ইউনিয়নের শুনই গ্রামে ধাইরাখালী খান পুনঃখনন সম্পন্ন হয়েছে। এডিপির আওতাধীন চারটি সমবায় সমিতির ২০০ জন অতিদরিদ্র নারী/পুরুষ শ্রমজীবি কাজের বিনিময়ে অর্থ সহায়তা হিসেবে প্রকল্প সমূহে বাস্তবায়ন করেছে। প্রকল্প উদ্বোধন ও সমাপ্তি দিবসে পোগলা ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, বড়খাপন ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান হাদিছ, এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাস, মনিটরিং ও ইভালুয়েশান কর্মকর্তা বিশ্বজিত কুমার সাহা, অর্থনৈতিক প্রকল্প ব্যবস্থাপক দিপক রিছিল ও রনি ডি কস্তা উপস্থিত ছিলেন। প্রকল্প সমূহ বাস্তবায়ন হওয়ায় ৩৫০০ কৃষক পরিবার ৫৬০০ একর জমিতে সেচ সুবিধা পাবে। একই সঙ্গে ৩২টি কৃষক পরিবার ৩০০ একর অনাবাদি জমি ১ম বারের মত সেচের আওতায় আবাদযোগ্য হবে। খাল খননে রাস্তা নির্মানের ফলে প্রায় ১০০০ কৃষক হাওরা বিলের উৎপাদিত ফসল ভ্যান/টেলাগাড়ীর মাধ্যমে বাড়ি পর্যন্ত পরিবহন করতে পারবে। তাছাড়া রাস্তা সমূহ নির্মাণ/পূনঃনির্মাণ হওয়ায় ৯টি গ্রামের প্রায় ১২৫০ ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে ও প্রায় ৫০০০/৬০০০ সংলগ্ন গ্রামবাসী বন্যাকালীন সময়ে ঝুঁকিমুক্ত ভাবে বিদ্যালয়, হাট বাজার, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র সহ উপজেলা সদরে যাতায়াত করতে পারবে। গতকাল বৃহস্পতিবার উন্নয়ন সংস্থা এডিপির কর্মকর্তাগন কলমাকান্দা উপজেলায় কর্মরত প্রিন্ট মিডিয়ার স্থানীয় সংবাদদাতাদের সরেজমিন প্রকল্প সমূহ পরিদর্শনে যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!