পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলায় ৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বি.জি.বি)র আয়োজনে রবিবার ক্যাম্প চত্বরে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্তাবধানে সদরসহ চার উপজেলার বিওপি হতে বিভিন্ন সময়ে আটককৃত ৬৪৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১৮৫ বোতল ভারতীয় মদ, ২৫৭ পিচ অবৈধ ইঞ্জেকশন ও ৬শ গ্রাম আটককৃত হেরোইন এসময় ধ্বংস করা হয়।

উক্ত মাদকদ্রব্য ধ্বংস কালে উপস্থিত ছিলেন ৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বি.জি.বি)’র পত্নীতলার ক্যাম্প ইনচার্জ (সি.ও) মেজর জসীম উদ্দীন, সুবেদার মেজর আঃ সালাম খান, পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁর ইন্সপেক্টর মনিরুজ্জামান, পত্নীতলা থানার এস.আই সোহেল রানা, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সূধীজন ও বি.জি.বি সদস্যবৃন্দ প্রমূখ।
পত্নীতলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী সি.ভি.ডি.পি এর সমবায়ীদের মাঝে পুরুষ্কার বিতরন

মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সি.ভি.ডি.পি) ২য় পর্যায়ে পত্নীতলার নির্বাচনকৃত শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতির মাঝে উপজেলা বি.আর.ডি.বির আয়োজনে রবিবার পুরুষ্কার বিতরন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বি.আর.ডি.বির উপ প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম এসময় গ্রামের মানুষকে এন.জি.ও র কুফল সম্পর্কে অবহিত করে সমবায়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বি.আর.ডি.বি নওগাঁর উপ পরিচালক এস.এম রহমত উল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিকবৃন্দ, সমবায়ী সদস্যবৃন্দ ও সূধীজন প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সমবায়ীদের মাঝে উপজেলার ৩টি সমিতি সহ ৬জন সমবায়ীকে বিশেষ পুরুষ্কার প্রদান করেন।




