ads

রবিবার , ১৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শরণখোলায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে ভাংচুর ও লুটপাট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৩, ২০১৪ ৮:০৭ অপরাহ্ণ
শরণখোলায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে ভাংচুর ও লুটপাট

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের সাবেক মেম্বরের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার রাতে খোন্তাকাটা গ্রামে তাফসির মাহফিলে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাহান মিয়ার ছেলে মাহাদী হাসান নবীনের সাথে কতিপয় ব্যাক্তির কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল ১০টায় ওই এলাকার ছাত্রলীগ কর্মী আসাদ ও রঞ্জুর নেতৃত্বে নবীনকে ডেকে এনে হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেয়া হয়। এলাকার প্রাক্তন মেম্বর কবির খানের স্ত্রী কুলসুম বেগম জানান, পরে একই দিন দুপুর ১২টায় কামাল চাপরাশি ও জলিল মোল­ার নেতৃত্বে তার বাড়িতে হামলা চালানো হয়। এসময় বাড়ির বেড়া ও একটি টিভি ভাংচুর করা হয়। পরে আলমীরা থেকে নগদ ১০ হাজার টাকা ও তার গলা থেকে আট আনা ওজনের একটি চেইন ছিনিয়ে নেয় তারা। কবির খাঁন জানান, তার ছেলে ইমরানেরর বিরুদ্ধে নবীনকে ডেকে আনতে সহায়তা করার অভিযোগ তুলে তার বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। এ ব্যাপারে কামাল চাপরাশীকে জিজ্ঞাস করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!