ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবির ছাত্র-ছাত্রীর ভোগান্তি! ৪ মাসে ক্লাশ হয়েছে ২৪ দিন!

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:০৯ অপরাহ্ণ

rajsahi Uniওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বছরের শুরু থেকে গত বুধবার পর্যন্ত চার মাসে (৯৯ দিন) ক্লাশ হয়েছে মাত্র ২৪ দিন। নির্দিষ্ট ছুটি ও অঘোষিত বন্ধে পার হয়েছে এতোগুলো দিন। এর মাঝে বারবার পেছানো হয়েছে বিভিন্ন বিভাগে চুড়ান্ত পরীক্ষা। এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যত শিক্ষাজীবন নিয়ে চড়ম হতাশায় ভুগছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ বছরের ৯ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকে শীতকালীন ছুটির কারণে। এরপর ১১ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হলেও ২১ জানুয়ারির মধ্যে ক্লাশ হয়েছে মাত্র ৮ দিন। ২৩ থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষা বর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলার কারণে এর মাঝে ক্যাম্পাসের সকল বিভাগের ক্লাশ-পরীক্ষা বন্ধ ছিল। ২৮ জানুয়ারি থেকে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনে ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে উঠলে বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো ক্লাশ হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হয় ৩০ জানুয়ারি থেকে। প্রথম দুই দিন ক্লাশ-পরীক্ষা চালু রেখে আন্দোলন চললেও ৩০ জানুয়ারি থেকে ক্যাম্পাসে সর্বাত্তক ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা। ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়ে গোটা বিশ্ববিদ্যালয়। এভাবে ২ ফেব্রæয়ারি পর্যন্ত চলে তাদের টানা আন্দোলন। এর মাঝে কোনো বিভাগে ক্লাশ-পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। গত ২ ফেব্রæয়ারি ছাত্র আন্দোলনে হামলার পরের দিন থেকে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ১০ মার্চ থেকে আবারও ক্লাশ-পরীক্ষা শুরু হয় ক্যাম্পাসটিতে। দীর্ঘ দিন ক্যাম্পাস বন্ধ থাকার পর আবারও সচল হলে উচ্ছ¡াস ফিরে আসে শিক্ষার্থীদের মাঝে। যথারীতি চলতে থাকে ক্লাশ-পরীক্ষা। এদিকে গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে (২৩০) ছাত্রলীগ নেতা রুস্তম আলী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর ক্যাম্পাস আবারও উত্তাল হয়ে ওঠে। এ ঘটনার পরের দিন থেকে রুস্তম আলী হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের প্রতিবাদে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়। ৪ থেকে ৮ এপ্রিল ছাত্রলীগের ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগে ক্লাশ-পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে গত বুধবার থেকে ধর্মঘট স্থগিত করা হলে আবারও ক্লাশ-পরীক্ষা চলতে থাকে। ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের একাধিক শিক্ষার্থী জানায়, এ বছরের দুই বার বিভাগ থেকে তারিখ ঘোষণা করা হলেও পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। সর্বশেষ গত ২৬ ও ৩১ জানুয়ারি দুটি কোর্সের পরীক্ষা নেয়া হয়। গত ৬ এপ্রিল পরীক্ষা থাকলেও ছাত্রলীগের ধর্মঘটের কারণে তা স্থগিত করা হয়। এভাবে চলতে থাকলে আমাদের ভতিষ্যত শিক্ষাজীবন নিয়ে আমরা সত্যি দুশ্চিন্তায় রয়েছি বলেও জানান তারা।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যাররে ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় চাইবো শিক্ষার্থীদের ক্লাশ-পরীক্ষাসহ ক্যাম্পাসে সুষ্ঠ পরিবেশ বজায় থাকুক। সে জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!