চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২য় শস্য বহুমুখি প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে ৩দিন ব্যাপী কৃষি মেলা ২০১৪ উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। উদ্বোধন শেষে জেলা প্রসাশকসহ অন্যান্য অতিথিরা মেলা চত্বৃর ঘুরে দেখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হরিবুল্লা সরকার, শস্য বহুমুখি প্রকল্পের পরিচালক হামিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার সুফি রফিকুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে আগামি ১১ এপ্রিল বুহস্পতিবার পর্যন্ত।




