দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : দেবিদ্বার পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের ‘বাংলাদেশ সেবাশ্রম’র প্রধান কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের কর্তৃক আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত সেবাশ্রম’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার দেবিদ্বার থানায় আয়োজিত এক মতবিনীময় সভায় অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন।
দেবিদ্বার থানার এস আই শাহ কামাল আকন্দের উপস্থাপনায় মতবিনিময়ে বিশেষ অতিথি হিসাবে অংশ নেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার, বাংলাদেশ সেবাশ্রমের বৃহত্তম কুমিল্লা শাখা সভাপতি সুনীল চন্দ্র পাল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রিপন দত্ত, সন্জিত দে, পিন্টুর ধর, ডা: প্রদিপ কুমার দে, মি: ইন্দ্রিজিত দত্ত প্রমূখ।
সভায় আলোচকগন অ-সাম্প্রদায়িক বাংলাদেশে, দেশী-বিদেশী অশুভ শক্তির ষড়যন্ত্রে সম্প্রীতি বিনষ্টের সকল প্রকার ষড়ন্ত্র প্রতিহতের আহবান জানিয়ে বলেন,- সকল ধর্মের অনুসারীদের ভাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে ধর্মীয় অনুশাসন পালনে আমরা এখন থেকে ঐক্যবদ্ধ। গত ২৮ফ্রেব্রæয়ারী রাতে সেবাশ্রমে দূর্বৃত্তদের আগুন দেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আলোচকরা আরো বলেন, দুষ্কৃতিকারীরা ভবিষ্যতে যাতে আর এজাতীয় অনাকাঙ্খীত ঘটনা ঘটাতে না পারে সে জন্য সকল ধর্মের লোকদের সতর্ক থাকার আহবান জানান। উপস্থিত ‘বাংলাদেশ সেবাশ্রম’র নেতৃবৃন্দরা সেবাশ্রমে হামলার ঘটনায় প্রতিবাদী আন্দোলনের ধারাবাহিকতায় পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামী ১০এপ্রিল আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে নেন।




