ads

রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৯০ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

ভিয়েতনামে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০-এ পৌঁছেছে, আর নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১২ জন। ২৩ নভেম্বর রবিবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় ওই তথ্য নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। একের পর এক বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত এক সপ্তাহে ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিলিমিটারের (প্রায় ৭৪.৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা এবং দেশের জনপ্রিয় সমুদ্রসৈকতগুলোর আবাসস্থল। তবে প্রতি বছরই এটি ঝড়-বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত।

Shamol Bangla Ads

১৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত যে ৯০ জন মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬০ জনের বেশি কেন্দ্রীয় ডাক লাখ প্রদেশের পাহাড়ি এলাকায়।

সেখানে দশ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!