ঝালকাঠি প্রতিনিধি : ১৫ দিন পূর্বে এসিডে রুনুর শরীরের অথিকাংশ ঝলসে যায়। মৃত্যুর সাথে লড়াই করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পরে রুনু আশঙ্কামুক্ত না হওয়ায়, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। দরিদ্র রুনুর পরিবার ঢাকায় পাঠানোর মতো অর্থ না থাকায় সোমবার সকাল ৯ টায় কাঠালিয়া থানায় রুনুকে নিয়ে হাজির হয়ে ঘটনার বিবরন দেন। গত ১৫ দিন পূর্বে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব ছিটকি গ্রামের রুনুর শরীরে এসিড মেরে জলসে দেয় তার সতীন হাসিনা বেগম ও তার দলবল । গত তিন বছর পূর্বে রব্বে আলীর মেয়ে রুনুর সাথে লাল মিয়ার বিয়ে হয়। গত এক বছর পূর্বে প্রথম স্ত্রী হাসিনার নির্যাতনে রুনুর সাথে লাল মিয়ার বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে রুনুর সাথে তার পূর্ব স্বামী লাল মিয়ার সাথে যোগাযোগ থাকার সন্দেহে হাসিনা তার দলবল দ্বারা রুনু কে এসিড দিয়ে পুড়ো শরীর ঝলসে দেয়। তিনি তার এক মাত্র ২ বছরের সন্তানের জন্য বাচতে চান। এ ব্যাপারে কাঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।




