তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন শশীদল বিওপির দায়িত্বপুর্ন আশাবাড়ী এলাকায় নং-৪৭০৫৩ হাবিলদার মোঃ গোলাম মওলার নেতৃত্বে ৩শ ৮ কেজি ভারতীয় গাঁজা সহ ১ জন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আকৃত মো: হানিফ (৩২) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দিঘী (পশ্চিমপাড়া)’র আলী আজগর এর ছেলে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ১০লাখ ৭৮ হাজার টাকা। এ ছাড়াও নং-৪১৪১৮ হাবিলদার মোঃ আমানত আলীর নেতৃত্বে মথুরাপুর বিওপির দায়িত্বপুর্ন ইকোপার্ক এলাকায় ১শ ১০ বোতল ভারতীয় বিয়ার এবং ১ কেজি গাঁজা (মালিকবিহীন) আটক করে বিজিবি।
কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক লে: কর্ণেল মো: শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- আটককৃত মাদক দ্রব্যের মূল ১২লাখ ৪৬হাজার ৫’শ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং আসামীকে কুমিল্লা ব্রাহ্মনপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।




