মেহের আমজাদ,মেহেরপুর : মৌলিক চাহিদা কর্মসূচীর (মৌচাক) আয়োজনে গতকাল রোববার মৌচাক কার্যালয়ে বিনামূল্যে রোগির চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন করা হয়। বেলা ১১ টায় মৌচাক’র নির্বাহী পরিচালক ডা. মোঃ আলাউদ্দিন উপস্থিত থেকে প্রায় ২৫ টি রোগি দেখেন ও তাদের মধ্যে বিনা মূল্যের ওষুধ বিতরন করেন। এসময় মৌচাক’র সমন্বয়কারী মাজেদা খাতুন ও প্রোগ্রাম অফিসার রোকনুজ্জামান এসময় সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর পৌর শাখার কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মেহেরপুর পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে শ্রমীক নেতা মীর আব্দুল আলীম বকুলের সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে মীর আব্দুল আলীম বকুল ও ফয়সাল খাঁন নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম জানু, সহসভাপতি কসিমউদ্দীন, মনিরুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ও মিয়াজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিলন ও আব্দুর রহমান হোঙ্গল, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান পপি, আব্দুর রাজ্জাক লাটু, আরিফ হোসেন পল্টু, সানারুল ইসলাম টেঙর ও শহিদুল ইসলাম খোকন, সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান রনি, রোমেজউদ্দীন ও আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক জান মহাম্মদ জানু, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষা ও গবেষনা সম্পাদক শফিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা, কল্পনা খাতুন, যুব সম্পাদক তুহিন, সহকারি অর্থ সম্পাদক আনারুল ইসলাম, সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক জান মহাম্মদ বাবু এবং সদস্য জাহাঙ্গীর বিশ্বাস, আহসান হাবিব সোনা, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, সাহেব আলী, নাসিরউদ্দীন, নাজাত আলী, মীর মেজবাহ, মনিরুল ইসলাম মনি, ইয়াদুল ইসলাম কটা, আব্বাস আলী, আশাদুল হক মনা, হাফিজুর রহমান মিন্টু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, চাঁদ আলী, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, আফারুল ইসলাম, মোজাম্মেল হক, সুলতান আলী, এরশাদ আলী, শাহজাহান লাভলু, রকি শেখ, সাজেদুল ইসলাম সাজু, শাহজাহান শেখ, সাফিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাজিরুল ইসলাম সাজিবর, মোঃ মন্টু, সামছদ্দিন, কাজিমুল ইসলাস, বাদল শেখ, মাসুদ রানা, শহিদুল ইসলাম শহিদ, শামীম রেজা ও সৈয়দ রাকেশ হাসান।
মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
পড়ালেখায় উৎসাহ দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মেহেরপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে মেহেরপুর হোটেল বাজারের রিপন টাওয়ারে ইসলামী ব্যাংকের কার্যালয়ে ইসলামী ব্যাংকের খুলনা জোনের হেড অব জোন ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান আবু নাসের মুহাম্মদ নাজমুল বারী প্রধান অতিথি থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আমানুল্লাহ। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক এএইচএম মোস্তফা কামাল। মোট ১৩৮ জন মেধাবীকে ওই শিক্ষা উপকরণ প্রদান করা হয়।




