ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে ২য় বৃহত্তম অষ্টমী স্নানোত্সব আজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ১১:০৮ পূর্বাহ্ণ
হোসেনপুরে  ব্রহ্মপুত্র নদে ২য় বৃহত্তম অষ্টমী স্নানোত্সব আজ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের ২য় বৃহত্তম অষ্টমী স্নানোত্সব আজ সোমবার (৭এপ্রিল)। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন দুর-দুরান্ত থেকে আগত পূর্ণার্থীদের থাকা-খাওয়া,যাতায়ত ও সার্বক্ষনিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীরবর্তী দীর্ঘ চরাঞ্চলে স্নানের পর কাপড় বদলের গৃহ,সুপেয় পানির ব্যাবস্থা ও অস্থায়ী সৌচাগারের ব্যাবস্থা করেছেন।
জানা যায়, স্নানের লগ্ন শুরু হবে রোবরার রাত ১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে সোমবার রাত ২টা ৫৫ মিনিটে।তবে সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত অমৃত ঝোঁক থাকবে বলে ওই সময়ে পূর্ণার্থীদের ভীড় বেশি হবে।
স্থানীয় স্নানোত্সবের আয়োজকেরা জানান,নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পর হোসেনপুরের ব্রহ্মপুত্র নদে দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নানোত্সবে প্রতি বছর কয়েক লাখ পূর্ণার্থীর সমাগম ঘটে।ওই দিন ব্রহ্মপুত্রের জলে স্নান শেষে পূর্ণার্থীরা কুলেশ্বরী দেবালয়ে প্রসাদ বিতরন ও পুজা-অর্চনার মাধ্যমে দিবসটি পালন করবেন।স্থানীয় কয়েকটি সেচ্চাসেবী সংগঠন অষ্টমী মেলা উপলক্ষে শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আয়োজন করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!