ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

খবর টি পড়েছেন : ১৭৮
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলাবংলা ডেস্ক ॥ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ এপ্রিল বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Shamol Bangla Ads

ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ১৯৪০ সালের ১০ মার্চ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শানিকদিয়ায়, মাতুলালয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম লুৎফর রহমান। তার পৈতৃক নিবাস ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে।

শামসুর রহমান শরীফ শৈশবে ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে প্রাইমারি স্কুল ও পাকুড়িয়া মিলড ইংলিশ স্কুলে পড়াশোনা করে পাবনা জেলা স্কুলে ভর্তি হন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাস করেন। ১৯৬০ সালে ইন্টারমিডিয়েট এবং ১৯৬২ সালে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।

Shamol Bangla Ads

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরপর ৫ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ২০১৪ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ সরকার এর ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে আরও ২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত পরবর্তী সংবাদ করোনায় দেশে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads