ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিদের জাল স্বাক্ষরিত প্যাড, সীল, ডিওলেটার ও বিপুল পরিমাণ জাল কাগজপত্রসহ প্রতারক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৬:৫৮ অপরাহ্ণ

kushtia protarok 1কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিশাল এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তথ্য, ভূমি মন্ত্রীসহ বিভিন্ন প্রতিমন্ত্রী ও মাহবুব-উল আলম হানিফসহ কয়েকজন এমপিদের জাল স্বাক্ষরিত প্যাড, ২২ টি সীল, ডিওলেটার এবং এসব তৈরীর সরঞ্জাম। এছাড়াও তার বাবার নামে ৫ ঠিকানায় ৫টি ভূয়া মুক্তিযোদ্ধার সনদপত্র, বিভিন্ন ব্যাংকের চেকবই পাওয়া গেছে।

Shamol Bangla Ads

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ জানান, কুষ্টিয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা সমুহে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মন্ত্রী, এমপি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভূয়া সীল ব্যবহার করে জ্বাল স্বাক্ষরিত ডিওলেটারের মাধ্যমে সরকারী অফিস আদালতে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চালিয়ে এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে ওই প্রতারক চক্রের মূল হোতা রুবেল আহমেদকে (৩২) গ্রেফতার করা হয়। সে শহরের পেয়ারাতলা গোরস্থান পাড়ার জিন্নাত মঞ্জিল ছাত্রাবাস থেকে প্রতারণার কাজ চালিয়ে আসছিল। রুবেল আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামদানী ঘোষবিলা গ্রামের মোল­া বাশারের ছেলে। তবে এই প্রতারক চক্রের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!