ভোলা প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের (ইউ,আই,এস,সি) উন্নতি সাধনে বিশেষ অবদান রাখার জন্য তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান ভোলা জেলার বর্ষসেরা উপজেলা নির্বাহি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের (ইউ,আই,এস,সি) উন্নতি সাধনে বিশেষ অবদান রাখার কারনে তাকে জেলা প্রশাসক সম্মাননা সনদ ও পুরস্কার হিসেবে একটি Numy 3G Vegas Tab মোবাইল ফোন দেয়া হয়। ১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় ভোলা বাংলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪ সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা এসব পুরস্কার তুলে দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামানের হাতে। একই সাথে ভোলার জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪’র ৩২ টি স্টলের মধ্যে তজুমদ্দিন উপজেলার স্টলটি ২য় স্থান অধিকার করায় তাদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়। অন্যদিকে ভোলা জেলা শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউপি’র মোঃ মেজবা উদ্দিন।




