ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে মাদকসেবীর ৭ দিনের সাজা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ১:৪১ অপরাহ্ণ
রামুতে মাদকসেবীর ৭ দিনের সাজা

রামু (কক্সবাজার) প্রতিনিধি : মাদক সেবনের দায়ে কক্সবাজারের রামুতে আব্দুল ছালাম (৫০) নামে এক মাদকসেবীকে সাত দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাসুদ হোসেন তাকে এ দণ্ডদেশ দেন। আব্দুল ছালাম রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকার এজাহার মিয়ার ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাসুদ হোসেন জানান, মাদকসেবনের দায়ে তাকে এ সাজা দেওয়া হয়েছে। এদিকে, বৃহস্পতিবার রাতে জোয়ারিয়ানালা চা বাগান এলাকা থেকে মাদকসহ আব্দুল ছালামকে আটক করে পুলিশ।

রামুতে পানিতে ডুবে দুই শিশু হতাহত

Shamol Bangla Ads

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের কাটাজঙ্গল এলাকায় পানিতে ডুবে দুই শিশু হতাহত হয়েছে। তারা আপন ভাই বোন। বৃহষ্পতিবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় সুলতান আহমদের মেয়ে ঝিনি আকতার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। এসময় ছোট ভাই এহছানুল হক খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। বোন ঝিনি আকতার ভাইকে বাঁচাতে চেষ্টা করে। এতে দুজনই পুকুরে হাবুডুবু খেতে শুরু করে। বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহছানুল হককে মৃত ঘোষনা করে। এতে আহত ঝিনি আকতার (৭) বর্তমানে ঈদগাওস্থ একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। দুই সহোদর হতাহতের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

রামুতে শনিবার থেকে শুরু শিবদর্শন ও মহারামনবমী মেলা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান কক্সবাজারের রামু রামকুট তীর্থধামে রামচন্দ্রের জন্মোৎব উদযাপন শুরু হচ্ছে আগামী শনিবার। ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবদর্শন ও মহারামনবমী মেলা উপলক্ষে মেলা উদযাপন পরিষদের উদ্যোগে বাসন্তী দেবীর পূজা, মহতী ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব, শ্রীশ্রী রামনবমীব্রতমসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ভক্তিমূলক গানের অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নামসংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!