গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোট দেয়ার অপরাধে ৪ এপ্রিল শুক্রবার দুপুরে মাসুদ রানা নামে এক ছাত্রদল নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে গতকাল দুপুরে একদল সন্ত্রাসী উপজেলার চরআলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদল সাধারন সম্পাদক মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর, ফার্নিচার ও আসবাবপত্র ভাংচুর করে।
এ ব্যাপারে জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুলাহ বলেন, এ ঘটনার কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




