দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে আইন শৃংখলা বৈঠকে সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে চুরি, ডাকাতি, দস্যুতা- অপহরণ খুনসহ নানা ঘটনায় দেবিদ্বারবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনও এপরিস্থিতি মোকাবিলায় বিব্রত হয়ে উঠেছে বলে জানা যায়। আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে শুক্রবার বিকালে উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের নিয়ে থানায় এক জরুরী বৈঠকের আহবান করা হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আইনশৃংখলা বৈঠকে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে অংশ নেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার।
ওসি (তদন্ত) মোহাম্মদ মোরশেদ পারভেজ তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন রাজামেহের ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গির আলম, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, গুনাইঘর (উ:) ইউপি চেয়ারম্যান মো: খোরশেদ আলম, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, দেবিদ্বার থানার এস আই শাহ কামাল আকন্দ প্রমুখ।




