চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার রঘুনাথপুরে গাঁজা বিক্রি করাকে কেন্দ্র করে গাঁজা ব্যবসায়ী সাহেব ওরফে শাহিন (২৪) কে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই ডালিম। ৪ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের আলম আলীর ছেলে ডালিমের সাথে গাঁজা বিক্রি করাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের ছেলে সাহেব ওরফে শাহিনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ডালিম ক্ষিপ্ত হয়ে সাহেবকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ডালিম ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ জোর তৎপর রয়েছে।




