ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধ্রুব তারা স্থানীয় স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইএসডিওর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন,ভাষা সৈনিক সাবেক সাংসদ ফজলুল করিম, ইএসডিওর নির্বাহী পরিচালক ড.মুহাম্মদ শহীদ উজ জামান এবং অন্যরা। এর পর কেক কেটে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




