মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার রাত দিবাগত রাত ২টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়কুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।এ সময় ডাকাতদল ১১০ ভরি স্বর্ণ ও নগদ ২ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, রাজনগর উপজেলার বেড়কুড়ি গ্রামের রানা মিয়ার বাড়িতে বুধবার দিবাগত রাত ২টায় ১৪/১১৫ জনের মুখোশধারী একদল ডাকাত বারান্দার গ্রীল কেটে রানার মিয়ার ঘরে ঢুকে পরিবারের সকল সদস্যদেরকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে আলমারী, ওয়ার্ডপ থেকে ১১০ ভরি স্বর্ণ, নগদ ২ লক্ষ টাকা ও ৫টি মোবাইল নিয়ে যায় ১৪/১৫ জনের ডাকতাদল মুখোশধারী হওয়ায় কাউকে চেনা যায়নি। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির আলম ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত (ওসি)নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনত সিদ্বান্ত গ্রহন করা হবে ।




