ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় দেশ পরিচালনা করছেন : সমাজকল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ৪:৫৪ অপরাহ্ণ

Promod Mankinনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সমাজকল্যান প্রতিমন্ত্রী এড. প্রমোদ মানকিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় দেশ পরিচালনা করেছেন। বর্তমান সরকার অসা¤প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। তিনি ৩ এপ্রিল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী খ্রিষ্ট্রধর্মপল­ীতে ময়মনসিংহ খ্রিষ্টধর্ম প্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে পোষ্ট এসএসসি শিক্ষার্থীদের যুব খ্রিষ্টীয় গঠন প্রশিক্ষন কর্মশালায় ওই কথা বলেন।

Shamol Bangla Ads

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই আগামী দিনে তোমাদের মাধ্যমে এই জাতি টিকে থাকবে। যারা দেশকে ভালবাসে তাদের সাথে স্বাধীনতার দুশমনদের মিলে না। তাই এখন ওইসব যুদ্ধাপরাধীদের বিচারে সাজা হচ্ছে। এতে আমরা প্রতিশোধ নিচ্ছিনা। এই বিচার এখন সারা বিশ্বেই হচ্ছে।
তিনি গারো স¤প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বলে নিজেদের হতাশ হওয়ার কিছু নেই। এই গারোরাই মুক্তিযুদ্ধকে এককভাবে সমর্থন করেছে। তাই আগামী ১৬তম সংবিধান সংশোধনে এই জাতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠির স্থলে আদিবাসী যুক্ত করার দাবি জানানো হবে। রাজনীতি হল দেশ ও দেশের মানুষের সেবা করার জন্য। তাই শিক্ষার্থীদের দেশ সেবার মনোভাব নিয়ে নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।
এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, ফা: মনিন্দ্র এম চিরান, প্রশিক্ষণ কো-অর্ডিনেটর ফা: উৎপল, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপুর্ব ম্রং, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম, ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!