ads

সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেলের উদ্বোধন পেছাল

খবর টি পড়েছেন : ৫৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পেছানো হয়েছে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ। ২০ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর সোমবার ওই তথ্য নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

Shamol Bangla Ads

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেপ্টেম্বর মাসের এমআরটি-৬ অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব গড় অগ্রগতি ৯৭ দশমিক ৬২ ভাগ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য আগারগাঁও-মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৬ দশমিক ৯৬ ভাগ। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ১৩ দশমিক ৯৪ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৯২ দশমিক ৯৬ ভাগ। ৯টি প্যাকেজে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হলে চলাচল বাড়বে। নগরবাসী গাড়ি ছেড়ে মেট্রোতে চলাচল করবেন। এতে শহরের যানজট ও বায়ুদূষণ কমবে। দ্রুতগতির ট্রেনে চলাচলের ফলে কর্মঘণ্টা সাশ্রয় ও গাড়ি চলাচল হ্রাস পাওয়ায় কার্বন নিঃসরণও কমবে। যানজটের এ নগরে বাসে বা প্রাইভেট গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে লাগে দেড় থেকে দুই ঘণ্টা। সেই দূরত্ব এখন মাত্র ৪০ মিনিটে পাড়ি দেওয়া যাবে।
গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

Shamol Bangla Ads

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে নামফলক উন্মোচন করবেন। এরপর ট্রেনে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমে সোহরাওয়ার্দী উদ্যানের সুধী সমাবেশে বক্তব্য দেবেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়।

ডিএমটিসিএল এর সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, উদ্বোধনের জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আশা করি, ২৯ অক্টোবরের আগেই সব কাজ শেষ হবে। ২০২৫ সালে শেষ হবে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ। চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। আর মতিঝিল থেকে উত্তরা ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্য ৩০০ বিলিয়ন ডলার :… পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads