ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকের পল­ীতে আবারো প্রবাসীর বাড়িতে ডাকাতি ১৫লক্ষাধিক টাকার মালামাল লুট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
ছাতকের পল­ীতে আবারো প্রবাসীর বাড়িতে ডাকাতি ১৫লক্ষাধিক টাকার মালামাল লুট

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ   ছাতকের পল­ীতে আবারো প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বদিরগাঁও গ্রামের লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামেন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গভীর রাতে ১৫-২০জনের সশস্ত্র ডাকাতদল বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ১৬ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৪লক্ষ টাকাসহ প্রায় ১৫লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদের হামলায় মহিলাসহ ৩জন আহত হয়েছেন। বুধবার সকালে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সোমবার রাতে চরমহল­া ইউনিয়নের আসাকাচর গ্রামের লন্ডন প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে ডাকাতি সংঘটিত হলে নগদ টাকা, স্বর্ণসহ ২০লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নেয় ডাকাতরা।

Need Ads
error: কপি হবে না!