ads

শনিবার , ২৪ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে : অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৯২
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে : অর্থমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আবুল মাল আবদুল মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিনিয়োগকারীদের আকর্ষণ করা বাংলাদেশের জন্য কঠিন হবে না। বাংলাদেশের যথেষ্ট সম্পদ রয়েছে। রাজধানীর এক হোটেলে ২৩ মার্চ শুক্রবার ‘বাংলাদেশ গ্রাজুয়েশন ফ্রম এলডিসি স্ট্যাটাস: অপরচুনিটি অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক কর্মশালায় তিনি ওই কথা বলেন। কর্মশালায় ৪টি বিষয়ে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের অধিক কর্মসংস্থান বাড়াতে হবে, আকৃষ্ট করতে হবে বিনিয়োগকারীদের।’ খবর বাসসের।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আরও নিতে হবে এবং বাংলাদেশ সামাজিক সূচকে ভালো অবস্থানে রয়েছে। এটি অব্যাহত থাকলে সামাজিক সূচক খাত থেকে ভালো কিছু পাওয়া যাবে।
তিনি আরও বলেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী সংস্থা। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে। সরকারের পক্ষে উন্নয়ন সহযোগীদের কাছে অতীতের মতোই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজনৈতিক দৈন্যের কারণে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে বিএনপি:… পরবর্তী সংবাদ ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত জাতীয় পার্টি : এরশাদ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads