ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ

DC Sherpurস্টাফ রিপোর্টার : ‘অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমার সবাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ২ এপ্রিল বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় শেরপুর কালেক্টরেট ভবন চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। জেলা সমাজসেবা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সিভিল সার্জন নারায়ন চন্দ্র দে ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মুজিবুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সমাজসেবা অফিসার আবু তৈয়ব খান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!