ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের শান্তিতে শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রয়োজন : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ৯:৫২ অপরাহ্ণ

hasinaশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মত একটি দেশে কেবল যুদ্ধের জন্য নয়, বরং শান্তি প্রতিষ্ঠা ও যেকোন আগ্রাসন থেকে দেশের ভূ-খণ্ড রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রয়োজন। তিনি ৪ ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এনডিসি কমান্ড্যান্ট, ফ্যাকাল্টিস, স্টাফ মেম্বারস এবং এনডিসি’র নতুন গ্র্যাজুয়েটস ও ওয়ার কোর্স এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, একটি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সব সময় জনগণের আশা-আকাঙ্খা পূরণে তাদের সাথে থাকবে।
সফলভাবে কোর্স শেষ করায় এনডিসি গ্র্যাজুয়েটসদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন, ১৯৯৬ সালের আগে এদেশে সশস্ত্র বাহিনীর সিনিয়র ও জুনিয়র অফিসারদের প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ছিল না। তার বিগত মেয়াদে এ প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং বর্তমানে এটি আন্তর্জাতিকভাবে একটি স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যা বাংলাদেশের জন্য গৌরব।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীতে প্রযুক্তি ব্যবহারে সাফল্যজনকভাবে সক্রিয় উৎসাহ যুগিয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় এসব নীতি বাস্তবায়নে তার সরকার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বছরব্যাপী ওই এনডিসি কোর্সে দেশ ও বিদেশের মোট ৬৪ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে মিসর, নাইজেরিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, শ্রীলংকা, সৌদি আরব, জর্ডান ও তাঞ্জিনিয়ার ২৬ সামরিক কর্মকর্তা রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!