জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা ১এপ্রিল বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সাবেক আ: করিম মেম্বার , আনোয়ার হোসেন মাস্টার, মুক্তিযোদ্বা কমান্ডার আলহাজ এসএম আ: মান্নান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্বা গাজীউর রহমান, প্রখ্যাত নাট্যকার আসাদুলাহ ফারাজী, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মো: জিন্নাহ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম মন্টু তালকুদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আ: আহাদ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী মো: শাহ্ জামাল, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, সেক্রেটারী মহব্বাত আলী ফকির প্রমুখ।




