আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রকাশ্যে দিনের বেলা ফিল্মি ষ্টাইলে এক স্কুল ছাত্রীকে অপহরনের সময় সৌরভ (২০) নামের এক অপহরনকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। আটক সৌরভ সান্তাহার পৌর এলাকার কোচকুড়ি মহল্লার বাবু’র ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর এলাকার আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রী মঙ্গলবার বেলা ৩টার দিকে স্কুল থেকে গ্রামের বাড়ী দমদমা যাওয়ার পথে শহরের সাইলো সড়কের কাছে ৪ মটর সাইকেল আরোহী তার পথরোধ করে। এক পর্যায়ে অপহরনকারীরা ওই ছাত্রীকে জোড়পূর্বক মটর সাইকেলে উঠানোর চেষ্টা কালে ছাত্রীর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে অন্যান্যরা পালালেও জনতা ধাওয়া করে সৌরভ নামের ওই অপহরনকারীকে আটক করার পর আদমদীঘি থানা পুলিশের নিকট সোপর্দ করে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আটক অপহরনকারী ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।




