রাজশাহী প্রতিনিধি : পবা উপজেলা নির্বাচনে মোট ২০ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছে। পবা উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান জানান, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ এর নিচে পেলে সেই প্রার্থীর জামানত বায়জাপ্ত হবে। সে অনুযায়ী ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন, ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন এবং ৭ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বায়জাপ্ত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১লক্ষ ৩৩ হাজার ৯৭২ ভোট পড়েছে। সে অনুযায়ী ১৬ হাজার ৭৪৭ ভোট এর নিচে পেয়ে জামানত বায়জাপ্ত হয়েছে হেলিকপ্টার প্রতীকে ৩১২ ভোট পেয়ে বজলে রেজভী আল হাসান, কাপ পিরিচ প্রতীকে ৪১৪ ভোট পেয়ে বাদশা আলী এবং ঘোড়া প্রতীকে ১৫৭ ভোট পেয়ে আব্দুস সালাম এর জামানত বায়জাপ্ত হয়েছে। এদিকে ভাইস-চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১লক্ষ ৩৩ হাজার ৬৮৭ ভোট। সে অনুযায়ী প্রার্থীরা ১৬ হাজার ৭১১ ভোট এর নিচে পেয়ে জামানত বায়জাপ্ত হয়েছে তালা প্রতীকে ১৬ হাজার ২৫৯ ভোট পেয়ে আলী হোসেন, টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৫২৭ ভোট পেয়ে মাজাহারুল ইসলাম এবং বৈদ্যুতিকবাল্ব প্রতীকে ৪ হাজার ৫৯৯ ভোট পেয়ে রাকিবুল হাসান মৃধা। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ১লক্ষ ৩৩ হাজার ৯৫০ ভোট। সে অনুযায়ী প্রার্থীরা ১৬ হাজার ৭৪৪ ভোট এর নিচে পেয়ে জামানত হারিয়েছেন প্রজাপতি প্রতীকে ১২ হাজার ৭৫৫ ভোট পেয়ে আলিফ লাম মীম ইয়াসমীন, পদ্মফুল প্রতীকে ৪ হাজার ৬২৫ ভোট পেয়ে নুসরাত জাহান সরকার বেনজির, বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪ হাজার ১১২ ভোট পেয়ে তর্জেমা বেগম, সেলাই মেশিন প্রতীকে ৬ হাজার ৮৬৯ ভোট পেয়ে রহিমা বেগম রেখা এবং হাঁস প্রতীকে ৩ হাজার ১৪৪ ভোট পেয়ে সুফিয়া বেগম।




