মৌলভীবাজার প্রতিনিধি : পঞ্চম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগরে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছকির খান (দোয়াতকলম) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ মুজিবুর রহমান এ ফলাফল ঘোষনা করেন।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছকির খান (দোয়াতকলম) প্রতীক নিয়ে ২৬ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির উপজেলা সভাপতি জামি আহমদ (ঘোড়া) প্রতীক নিয়ে ১৯ হাজার ৫৬৯ ভোট ও জামায়াতের এমএ মান্নান ১৯ হাজার ২৬৪ পেয়ে পরাজিত হয়েছেন। এ ছাড়া আওয়ামীলীগের অপর প্রাথী উপজেলা আ’লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া আনারস প্রতীক নিয়ে ১২ হাজার ৩৪৯ ভোট পেয়েছেন ।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ফারুক আহমেদ (তালা) প্রতীক নিয়ে ৩০ হাজার ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলেিগর অপর প্রার্থী রামলাল রাজভরন (উড়ো জাহাজ প্রতীক নিয়ে ১৯ হাজার ৯০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনে ডলি বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ২৯ হাজার ৯৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মুক্তি চক্রবর্তী (কলস), প্রতীক নিয়ে ২৯ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ার পদে মুক্তি চক্রবর্তী ৫ ভোটের ব্যবধানে পর াজিত হয়েছেন ।
রাজনগর উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। ৬৩টি কেন্দ্রে ভোটারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৬’শ ৯২ জন। পুরুষ ৬৯ হাজার ১শ ১৬ ও মহিলা ৭০ হাজার ৫শ ৭৬ জন।
উল্লেখ্য,নির্বাচনে রাজনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের দুই জন, বিএনপির একজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন ও বাম দলের একজন। ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৬ জন প্রতিদ্বন্দিতায় করেছিলেন।




