ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় সিএইচসিপি’র উদ্যোগে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৮:০২ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় সিএইচসিপি’র উদ্যোগে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি  : বরিশালের আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ সোমবার দিনব্যাপী বেসরকারী এনজিও কমিউনিটি হেলথ কেয়ার প্রজেক্ট-সিএইচসিপি’র উদ্যোগে কাঠিরা আঞ্চলিক কার্যালয়ে গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার ২৪টি দলের ৪৪০জন কিশোর-কিশোরী এই মেলায় অংশগ্রহণ করে। কিশোর-কিশোরী মেলায় নাচ-গান, আবৃতি, নাটকসহ ৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে সংশ্লিষ্ট এনজিও’র প্রকল্প ব্যবস্থাপক জেম্স রিপন বাড়ৈর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ল²ণ বৈরাগী, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুল, গৈলা ইউপি সদস্যা রেবা সরকার, এনজিও প্রতিনিধি সিসিলিয়া পারুল মন্ডল, সমাজ সেবক রিমু অধিকারী, কিশোরী সাদিয়া আক্তার, কিশোর তানভীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সিইচসিপি কর্মীবৃন্দ ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে বাল্য বিবাহ, মাদকাসক্তি এবং যৌতুক প্রতিরোধ বিষয়ে নাটিকা পরিবেশিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!