গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী কলেজের জিয়া ছাত্রবাসের পার্শ্বে থেকে পরিত্যাক্ত অবস্থায় ছোটবড় ১০ টি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ। রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুকুল আহম্মেদ জানান, সোমবার সকাল ৯টা দিকে রহনপুর ইউসুফ আলী কলেজ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় জিয়া হেস্টোলের পার্শ্বে পুকুরের ধারে এগুলো পরিত্যাক্ত অবস্থায় পরে থাকতে দেখে এগুলো উদ্ধার করা হয়।




