আমতলী (বরগুনা) প্রতিনিধি : সাগর থেকে ভেসে আসা বিশাল আকৃতির একটি তিমি মাছ বরগুনা জেলার পায়রা নদীর তীে তেতুলবাড়ীয়া চরে আটকা পড়েছে। রোববার সকালে স্থানীয়রা মাছটিকে দেখতে পায়। অর্ধগলিত বিশাল আকৃতির এ মাছ টির আনুমানিক দৈর্ঘ্য ৬৫ ফুট ও প্রস্ত ৩০ ফুট।
এ মাছ আটকা পড়ার খবর পেয়ে এলাকার শত’শত মানুষ ছুটে আসছে ঘটনাস্থলে। স্থানীয় জেলেরা ধারনা করছেও জানান মাছটির আকৃতি দেখে মনে হচ্ছে এটি তিমি। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জগদীস চন্দ্র বসু জানান নির্বাচনী কাজে বরগুনায় আছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।




