ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ভাগবতীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৭:৩৪ অপরাহ্ণ

ui84তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহা প্রভুর ৫২৮তম আবির্ভাব তিথি স্মরণে কুমিল্লা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর তত্ত্বাবধানে কুমিল্লা চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের আয়োজনে কুমিল্লা মহানগরীর নৃসিংহ মন্দির প্রাঙ্গণে নানাহ অনুষ্ঠানসূচীর মধ্য দিয়ে গতকাল ২৮ মার্চ শুক্রবার ভাগবতীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী হারান চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ও চৈতন্য দর্শন নামীয় স্মরণিকার মোরক উন্মোচন করেন- কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তণ চেয়ারম্যান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস। ওই ভাগবতীয় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর সাবেক সভাপতি শ্রীমৎ কৃষ্ণকীর্ত্তন দাস ব্রহ্মচারী এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের উপাধ্যক্ষ নারায়ণ চক্রবর্ত্তী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। ওই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- কুয়েট এর আই.ই.এম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপ: চৈতন্য দাস ব্রহ্মচারী এবং বিশেষ আলোচক ছিলেন- কুমিল্লা জগন্নাথ দেবের মন্দির ইসকন এর টি.এম.সি শ্রী সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে উপস্থাপনা করেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোপাল চন্দ্র মজুমদার ও অনিতা দেবনাথ। এ সময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্রী তপন ভট্টাচার্য্য, লালমাই ডিগ্রী কলেজের প্রভাষক অধ্যাপক সূর্য নারায়ণ সাহা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক তাপস চন্দ্র সরকার, একুশে সংবাদের কুমিল্লা প্রতিনিধি অমল মজুমদার সহ হাজারো ভক্তশ্রোতা। এর আগে ভজন সংগীতানুষ্ঠান পরিবেশন করেন- বাংলাদেশ বেতার ও টিভি’র নজরুল সঙ্গীত শিল্পী শ্রী বিজন কুমার মিস্ত্রী, চ্যানেল আই ক্ষুদে গানরাজ অন্যন্যা আচার্য্য এবং যন্ত্র সংগীতে ছিলেন- বেহলায় সুনীল দাস ও বাঁশী বাবুল বিশ্বাস। এ ছাড়াও অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল সন্ধ্যায় ভজন সংগীত, তুলসী আরতি, গৌর আরতি, বিশেষ সংগীতানুষ্ঠান। সবশেষে অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহা প্রভুর ৫২৮তম আবির্ভাব তিথি কুমিল্লায় সৌহাদ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন করতে পেরে কুমিল্লা মহানগরবাসীসহ গোটা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- কুমিল্লা গৌর পূর্নিমা উৎসব উদ্যাপন পরিষদের আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান শ্রী জীতেন্দ্র নাথ তরফদার ও সদস্য সচিব শ্রী পুরুষোত্তম পন্ডিত দাস @ পুষ্পরঞ্জন সরকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!