ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া তার প্রধানমন্ত্রীর শাসনকালে কোনদিনই জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলেননি : তথ্যমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ২:৩৯ অপরাহ্ণ

inu_3কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ক্ষমতায় ছিলো কয়েকবার, ক্ষমতাকালীন সময়ে খালেদা জিয়া তার প্রধানমন্ত্রীর শাসনকালে কোনদিনই জেনারেল জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেনি। তিনি ২৯ মার্চ শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধীসমাবেশের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মন্ত্রী আরও বলের, লাখো কন্ঠে সোনার বাংলা গাওয়ার যে রাজনৈতিক ঐতিহাসিক ঘটনায় বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেননি। সেই লজ্জা এবং গ্লানি ঢাকতে বাংলাদেশকে আবার বিভ্রান্তির দিকে ইতিহাস হত্যার একটা নতুন চক্রান্ত হিসেবে জিয়াউর রহমানকে প্রথম রাষ্টপ্রতি বলে চালানোর চেষ্টা করছে। এতে করে দেশবাসী বিভ্রান্তি হবে না তবে প্রয়াত জিয়াউর রহমানেরই মানসম্মান ক্ষুন্ন হচ্ছে। বেগম খালেদা জিয়া ও বিএনপির বন্ধুরা আপনারা এই মিথ্যাচার বন্ধ করুন।
তিনি বলেন, আজকে এই মুহুর্তে সামনের দিকে তাকানো উচিত। এইভাবে ইতিহাস হত্যা করার চক্রান্তের সঙ্গে যদি জড়িত থাকেন, তাহলে আপনাদেরও ইতিহাসের আস্তুাকুড়ে ছুড়ে ফেলে দেওয়া হবে।
এসময় জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলার চেয়ারম্যান কামারুল আরেফীন, পৌরমেয়র হাজী এনামূল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!