ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে এবার পুকুর থেকে যুবকের পেটকাটা লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৭:৩০ অপরাহ্ণ

Las_Uddar-23দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে এবার সুয়ায়েব হোসেন(২৫) নামে পেট কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার সকাল ৭টায় উপজেলার ধামতী গ্রামের একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যাকান্ড নাকি আত্মহত্যা এনিয়ে জণমনে ও পুলিশের মধ্যে বিভ্রান্ত দেখা দিয়েছে। নিহতের পরিবারের দাবী গত দিন (বৃহস্পতিবার) সকালে বুড়িচং উপজেলার দেবপুর শ্বশুরের ভাড়া বাসায় বেড়াতে গেলেও সকালে নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার ধামতী (দক্ষিণখাড়) গ্রামের একটি মৎস খামারের পুকুর থেকে পেটকাটা অস্থায় তার মৃতঃ দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেয়। চলতি মাসে গভীর নলকূপের পাইপের ভেতর ও পানিস্কাসনের পাইপের ভেতর থেকে পর পর দু’ গৃহবধূর গলিত লাশ উদ্ধার এবং সর্বশেষ পেটকাটা যুবকের লাশ উদ্ধারে জণমনে আতঙ্ক দেখা দিয়েছে।
নিহতের পেট থেকে বুক পর্যন্ত বরাবর মধ্যভাগে ধারালো অস্ত্র দারা প্রায় ৫ইঞ্চি অংশ কাটা ও পেটে এবং বুকে ৩টি ক্ষত চিহ্ন রয়েছে। কাটা অংশে নিহতের নাড়ী-ভুরী দেখা যায়। ছোরত হাল রিপোর্টে নিহতের শার্টের বুতাম খোলা ও গায়ের গেঞ্জিটি বুকের উপরে উঠানো ছিল। ওই ঘটনায় নিহতের পিতা ডাঃ আমিন উদ্দীন(৬৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের কর্তৃক পুত্র হত্যার অভিযোগে শুক্রবার দুপুরে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মৃত্যু সংবাদে দেখতে আসা নিহতের স্ত্রী ফাতেমা আক্তার, শ্বশুর আনোয়ার হোসেন আনু, ও শ্বাশুরী রাবেয়া আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ১১মাস পূর্বে দেবিদ্বার উপজেলার ধামতী (দক্ষিণখাড়) গ্রামের ডাঃ আমিন উদ্দীনের পুত্র সুয়ায়েব হোসেন(২৫)’র সাথে পাশ্ববর্তী বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের আনোয়ার হোসেন আনু(৪৫)’র কণ্যা ফাতেমা আক্তার(১৯)’র বিবাহ হয়। বিবাহের পর বেকার জীবন যাপনের কারনে শ্বশুর- শ্বাশুরী সুয়েবকে পছন্দ করতনা, তারা তাদের মেয়েকে আর ছেলের বাড়িতে না দেয়ারও সিদ্ধান্ত নেন। কিন্তু স্বামী-স্ত্রীর আন্তরিকতার কারনে ফাতেমা তার বাবা-মায়ের অবাধ্য হয়ে শ্বশুর বাড়িতে চলে আসত। ফাতেমার বাবা বুড়িচং উপজেলার দেবপুর বাজারে একটি স’মিলে চাকরি করার সুবাদে ওখানেই পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। স্থানীয়রা আরো জানান, নিহত সুয়েব ও তার অপর দু’ভাইসহ সকলেই মানষিক রোগে আক্রান্ত। বড় ভাই সাদেক হোসেন(২৯) মস্তিষ্ক বিকৃতির কারনে একবছর যাবত নিখোঁজ রয়েছে। মোজো ভাই এলাহাদ কলেজ’র লাইব্রেরীয়ান আবু সায়েম(২৭) মানষিক হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে আছেন। সুয়েবও বেশ কিছুদিন যাবত কেরির টেবভেট খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে জানা যায়। আর্থিক সংকটের কারনে ছুরিকাঘাতে আত্মহত্যা করেছে বলে অনেকেই ধারনা করছেন। যে ছুরি দিয়ে তার পেট কাটা হয়েছিল ওই ছুরিও লাশের পাশ থেকে পুলিশ উদ্ধার করেছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) ইমাম হোসেন বলেন, হত্যাকান্ডটি রহস্যাবৃত তদন্তের পরই কিছু বলা সম্ভব। দেবিদ্বারে গত ১৩মার্চ ছেঢ়ড়াপুকুরিয়া গ্রামের ২৬০ফুট গভীর নলকূপের ১৪ইঞ্চি গোলার্ধ পাইপের ভেতরে দুস্কৃতিকারীদের হত্যাপূর্বক লোকিয়ে রাখে গৃহবধূ শাহিনা আক্তার(৩৫) গলিত লাশ এবং ২৫মার্চ রাম্পুর গ্রামের একটি পানি নিস্কাসনের পাইপের ভেতর থেকে অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার। সর্বশেষ শুক্রবার ধামতি পুকুর থেকে সুয়েব’র পেট কাটা লাশ উদ্ধার’র বিষয়টি জণগনের জন্য যেমন আতঙ্ক আমাদের জন্য বিব্রতকর।
দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরো ব্যাপক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পূর্বে এব্যাপারে মন্তব্য করা কঠিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!