ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈলে নব-নির্বাচিত দুই এমপিকে সংবর্ধনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৭:০৪ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ভন্ডগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৭শে মার্চ সন্ধ্যায় বিজয় দিবস উদযাপন ও ঠাকুরগাও- আসনের নির্বাচিত এমপি অধ্যাপক ইয়াসিন আলী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটার সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি বকুল চন্দ্র গোস্বামী শুভেচ্ছা বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক মানিক চন্দ্র গোস্বামী।
ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটার উপস্থিতিতে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক রাণীশংকৈল প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগের বিপ্লবী লড়াকু সৈনিক আঃ কাদের, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না, অধ্যক্ষ আঃ কুদ্দুস, উপজেলা যুবলীগ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান আবু সুলতান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে বিকাল ৫টায় মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্তে¡ স্কুল চত্ত¡রে এমপি দ্বয়কে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!