আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আগামী ৩১ মার্চ ভোটযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চলছে জোরদার মাইকিং প্রচারণা। সময় স্বল্পতার কারণে প্রার্থীরা রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে যেতে না পারলেও হাট-বাজার ও লোকালয়গুলোতে প্রার্থীরা ভোটারদের সঙ্গে দেখা করে ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে।
ভোটাররাও বসে নেই। প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের নিয়ে অভিনব মাইকিং নির্বাচনী আমেজকে আরও বৃদ্ধি করেছে।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই মুখরোচক প্রচারণা ও প্রার্থীদের সরব উপস্থিতি এবং প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা সব মিলিয়ে নির্বাচনী জ্বরে কাঁপছে আমতলী উপজেলাবাসী। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিতউপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিজ্ঞ রাজনীতীবিদ জি,এম দেলোয়ার হোসেন (আনারস), ভাইস চেয়ারম্যানপদে আওয়ামীলীগ সমর্থিত পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান (টিয়াপাখি ) আওয়ামীলীগ থেকে বহিস্কৃত আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা ,(টিউবয়েল)ছাত্রলীগ নেতা মো. ইদ্রিস হাওলাদার শাওন (চশমা) ইসলামী আন্দোলন সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মো. শাহ আলম তালুকদার (উড়োজাহাজ) ও আওয়ামীলীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলাআওয়ামীলীগের সম্পাদিকা মোসাঃ মাকসুদা আক্তার জোসনা (হাস) ।
উপজেলা বিএনপির সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ফকির ( দোয়াক কলম ) বিএনপি সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ,(তালা) মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ ফারহানা ইয়ামিন রোজী ( ফুটবল) স্বতন্ত্র মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আমতলী পৌরসভার কাউন্সিলর মো. হারুন ফকিরের স্ত্রী মোসা. তামান্না আফরোজ মনি (কলস) ।
অপরদিকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক মো. সামসুািদ্দন ছজু( ঘোড়া) বহিস্কৃত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন শানু ( মটরসাইকেল) বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ তালুকদার( কাপ-পিরিচ) ও বিএনপি সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন ফকিরের স্ত্রী নাসিমা বেগম ফকির (চিংরি) মাছ প্রতিক নিয়ে মাঠে রয়েছেন।
সরোজমিনে জানা যায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিতউপজেলা আওয়ামীলীগের সভাপতি পোরখাওয়া ও প্রবিন রাজনীতীবিদ জি,এম দেলোয়ার হোসেন (আনারস), আওয়ামীলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক মো. সামসুািদ্দন ছজু( ঘোড়া) বিএনপির সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ফকির ( দোয়াত কলম ) প্রতীক নিয়ে লড়ছেন। এ তিন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জি,এম ,দেলোয়ার হোসেন প্রচার প্রচারনায় বেশ এগিয়ে রয়েছেন।
এই তিন প্রার্থীর মধ্যেই ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিজ্ঞজনেরা । আগামী ৩১ মার্চের নির্বাচনের দিকে তাকিয়ে আছে আমতলীর ১লাখ ২৭হাজার ৪২১ ভোটর । কে বিজয়ের শেষ হাসি হাসবে তা দেখার প্রত্যা.
আমতলীতে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারনায় সাবেক সংসদ সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দ

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে সাবেক ২ সংসদ সদস্যসহ বিএনপির নেতৃবৃন্দ উপজেলার আঙ্গুলকাটা বাজার, চালিতাবুণিয়া,মহিষকাটা বাজারসহ বিভিন্ন স্থানে সভা ও গন সংযোগ করেছেন।
বৃহ্সপতিবার (দোয়াত কলম) প্রতিকের দিনব্যাপি এ প্রচারনায় বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএপির সভাপতি জালাল আহাম্মেদসহ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য মো.মতিয়ার রহমান,সাবেক সংসদ আলহজ্ব আ.মজিদ মলিক,উপজেলা বিএপির ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম তাং,সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অ্যাড. মো. মহসীন,বিএনপি নেতা মো. হামিম খান, প্রমুখ। বক্তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানিয়ে ভোটারদের (দোয়াত কলম) প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানিয়েছেন ।
আমতলী উপজেলা পরিষদ নির্বাচন প্রচার প্রচারনায় মহিলা প্রার্থীরা এগিয়ে

আমতলী উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ । দিন যত ঘনিয়ে আসছে প্রচারনা বেশ জমে উঠেছে।প্রচার প্রচারনা পুরুষ প্রার্থীর চেয়ে নারী প্রার্থীরা বেশ এগিয়ে আছে । তাদে ও মাইকিং ,পোষ্টার, গনসংযোগ,উঠান বৈঠক পুরোদমে চলছে । মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্ব›িদ্বতা করছেন । এরা হলেন (আওয়ামী লীগ সমর্থিত) মাকসুদা আক্তার জোসনা (হাঁস), (বিএনপি সমর্থিত) ফারহানা ইয়াসমিন রোজি বিশ্বাস (ফুটবল),(স্বতন্ত্র) তামান্না আফরোজ মনি (কলস) প্রতিদ্ব›িদ্বতা করছেন । তিন নারী প্রাথী উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত চষে বেড়াচ্ছে। গণসংযোগের পাশা পাশি উঠান বৈঠকে তারা নারীর ক্ষমতায়ন, নারি আধিকার, নারি নির্যাতন বন্ধ ,যৌতুক এবং নারী জাগরণে বলিষ্ঠ রাখার কথা বেশ গুরুত্ব দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।ভোটারদের সাথে কথা বলে জানা গেছে (আওয়ামী লীগ) (বিএনপি) ও (স্বতন্ত্র) তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডা হাড্ডি।




