ads

শুক্রবার , ২৮ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : গফরগাঁওয়ে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিস্কার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৮, ২০১৪ ৪:৩০ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : গফরগাঁওয়ে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিস্কার

নির্বাচন না করার ঘোষনা জামায়াত প্রার্থীর

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হয়ে যাওয়া গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (উড়োজাহাজ) ও উপজেলা মহিলা দলের সভাপতি হাসনা হাদীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বে থাকা) এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এই বহিস্কার আদেশ দেওয়া হয়।
অপরদিকে গতকাল শুক্রবার দুপুরে উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া) মাওলানা ইসমাইল হোসেন সোহেল তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থিত মুশফিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক মোফাজ্জল আনসারীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীদের কাজ করার অনুরোধ জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।
প্রসঙ্গত উস্থি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির সরকার বিএনপির চেয়ারপার্সনের দির্দেশে গত ১০ দিন পূর্বে উপজেলা নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানকে সমর্থন দেন।

Need Ads
error: কপি হবে না!