স্টাফ রিপোর্টার : শেরপুর মুঠোফোনে নিজেদের জঙ্গী মাফিয়া ডন পরিচয় দিয়ে শেরপুরে দুই হিন্দু ব্যবসায়ীর কাছে ফের ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার ফোন করে চাঁদা দাবির পর মুঠোফোনে জেলা আড়তদার সমিতির সভাপতি প্রিয়তোষ সরকার এবং নয়আনী বাজারের পরিমল বস্ত্রালয়ের মালিক সুমন সাহাকে ম্যাসেজ পাঠায় জঙ্গীরা। ম্যাসেজে ‘আই এম মাফিয়া ডন মাষ্টার কাম ব্যাক ইন্ডিয়া’ উলেখ করা হয়েছে। ওই ঘটনায় হিন্দু স¤প্রদায়ের লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, ১৩ মার্চ শহরের নয়আনী বাজারের পরিমল বস্ত্রালয়ের মালিক সুমন সাহার কাছে ফোনে (০১৮৫৯৪৯৬৯৯৪) ২০ লাখ টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়া হয়। ওই ব্যবসায়ী ঘটনার বিবরণ দিযে সদর থানায় একটি জিডি করেন। পরদিন গণমাধ্যমে খবর প্রকাশের পর পুলিশ জঙ্গীর অবস্থান সনাক্ত করলেও তাকে ধরতে পারেনি। একই ফোন থেকে শুক্রবার ফের সুমন সাহা ও প্রিয়তোষ সরকারের কাছে ৪০ লাখ টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কানু চন্দ্র চন্দ বলেন, বার বার চাঁদা চেয়ে হত্যার হুমকি দেওয়ার পরও পুলিশের আসামী ধরতে না পারা দুঃখজনক। ঘটনার গুরুত্ব না দিলে আমরা কর্মসূচি দেবো।
এব্যাপারে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।




