মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে সাকি বেগম (১৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাকি পতনউষার ইউনিয়নের টিলাগড় গ্রামের আব্দুল কাদির মিয়ার মেয়ে ।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার বিকেলে সাকি তার ঘরের দরজা বন্ধ করে শুয়ে ছিল। রাতে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ডাকাডাকি করার পরও সে দরজা খোলেনা। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মৃত দেহ দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে ।




