গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি : সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় গোসাইরহাট উপজেলায় মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানটি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শামসুর রহমান ডিগ্রি (অনার্স) কলেজের মাঠে জাকঝমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়। দিনের কর্মসূচির মধ্যে ছিল, রাত ১২.০১ মিনিটে ৩১বার তোপধ্বনি এবং শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন করেন, উপজেলা প্রশাসনের পক্ষে জনাব কামরুন্নাহার উপজেলা নির্বাহী অফিসার। আওয়ামীলীগের পক্ষে শাহজাহান সিকদার ও শাহজাহান দেওয়ান এরপরে শামসুর রহমান ডিগ্রি (অনার্স) কলেজের শিক্ষক/শিক্ষিকারা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগের নেতা/কর্মীরা এছাড়াও স্থানীয় সর্বস্তরের জনসাধারন অনুষ্ঠঅনে আংশ গ্রহন করেন। পরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ারসার্ভিস, আনসার ভিডিপি, রোবার স্কাউট, বয়স্কাউট, গার্লস গাইড, কাপদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের আংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধাদের সংর্বধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রঅঙ্কন, বাদ জোহর উপজেলার সকল মসজিদ মন্দির ও গীর্জায় শহীদ মুক্তিযোদ্ধাদের

রুহের মাগফেরাত ও জাতীর শান্তি এবং অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতিফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষনীয় পুরস্কার বিতরন এছাড়াও এই প্রথম বার রাত ১২.০১ মিনিটে শামসুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আকর্ষনীয় আতশবাজি প্রজ্বলন করা হয়। বেলা ১১ ঘটিকার সময় লাখোকন্ঠে আমার সোনার বাংলা জাতীয় সংগীতে উপজেলার হাজার হাজার মানুষ আংশগ্রহন করেন। জনাব কামরুন্নাহার উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব জনাব ফজলুর রহমান ঢালী উপজেলা চেয়ারম্যান, আহসান সিদ্দিক লাবু ভাইস চেয়ারম্যান, শাহজাহান সিকদার সিঃ সহসভাপতি আঃলীগ, শাহজাহান দেওয়ান সাংগঠনিক সম্পাদক আঃলীগ, সৈয়দ মান্নান আলী (ওসি), টি অই এম কামরুল আলম মিয়া অধ্যক্ষ শামসুর রহমান ডিগ্রি কলেজ, এডভোকেট এমএম আলীয়া আহম্মদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন, জাকির হোসেন দুলাল, আব্দুল
আউয়াল, মাস্টার আবুল কালাম, নুরুজ্জামন মৃধা, মাস্টার শেখ কামাল হোসেন, আলী আকবর সরদার, কামাল সরদার, হুমায়ন সিকদার, মোস্তফা কামাল ফরাজী প্রমুখ্য।




